সচেতনতা বাড়াতে অভিনব প্রচার প্রদর্শনী পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের
দি নিউজ লায়ন ; সামাজিক সচেতনতামূলক প্রচার বাড়াতে ভিডিও বার্তার মাধ্যমে অভিনব প্রর্দশনী শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। রবিবার রাতে মেদিনীপুর শহরের নানা জায়গায় সচেতনতামূলক নানান ভিডিও বৈদ্যুতিন মাধ্যমে একটি মোবাইল গাড়ির টিভিতে দেখানো হয় জনসাধারণকে।
বাল্যবিবাহের কুফল থেকে মাদক বা নেশা আসক্তির কুফল, COVID সংক্রমণ প্রতিকার ও সচেতনতা, জঙ্গলের হাতির আক্রমন থেকে রক্ষা পাওয়ার নানা উপায়, সাইবার ক্রাইম ইত্যাদি নানান সচেতনতার ভিডিও মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে।
এই প্রদর্শনী চলাকালীন বর্তমান COVID সংকান্ত নির্দেশিকা এবং সামাজিক দূরত্ববিধি ও মাক্সের ব্যবহার যাতে সুনিশ্চিত থাকে সেবিষয়ে সাধারণ মানুষকে যথাযথ সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর জেলার সর্বত্রই এই মোবাইল গাড়ি সাধারণ মানুষদের সচেতনতা জাগ্রত করতে এ জাতীয় নানান সচেতনতামূলক ভিডিও প্রর্দশনীর ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এই উদোগে খুশি মেদিনীপুর শহরের বাসিন্দারা।

Post a Comment